"হাও কুড আই একসেপ্ট এ নাইটহুড..."
৩১ মে, ১৯১৯। জালিয়ানওয়ালাবাগের বীভৎস হত্যালীলায় বিধ্বস্ত 'স্যার' রবীন্দ্রনাথ ঠাকুর ৪৮ দিনের মাথায় ব্রিটিশ রাজা পঞ্চম জর্জের পুরস্কৃত ৪ বছর পুরনো নাইট উপাধি ব্রিটিশ সরকারকে ফিরিয়ে দেন। "দ্য টাইম হ্যাজ কাম হোয়েন ব্যাজেস অফ অনার মেক আওয়ার শেম গ্লেয়ারিং ইন দেয়ার ইনকনগ্রুয়াস কনটেক্সট অফ হিউমিলিয়েশন..." - বড়লাট চেমস্ফোর্ডকে লিখে পাঠান তিনি।
একইভাবে দেশভাগের ভয়াবহ এবং সুদূরপ্রসারী পরিণতির কথা অনুমান করেই দেশভাগের সনদ মাউন্টব্যাটেন প্ল্যানের নেপথ্যকার বড়লাট মাউন্টব্যাটেনের উপদেষ্টা ভপ্পালা পাঙ্গুনি মেনন নাইট উপাধি গ্রহণ করতেই যথারীতি অস্বীকার করেন। পরবর্তীকালে পুত্রবধূর কৌতূহলের জবাবে তিনি জানান - "হাও কুড আই একসেপ্ট এ নাইটহুড বিয়িং দ্য ম্যান হু ডিভাইসড দ্য পার্টিশন অফ মাই কান্ট্রি।"