Tuesday, 20 May 2025

May 19, 2025, Monday

Summer vacation has finally kicked in. We, the teachers - the pampered professionals, the famed freeloaders of public funds (unless you are a private school drudge), the academic laborers toiling through the deadliest hours of summer, sweating it out in the sweltering educational mines charmingly called classrooms, gulping chalk dust from the “whitened” blackboard, ranting like madmen before insouciant nitwits whose lessons they will most likely never recall - unless, of course, the same content is spoon-fed to them by the same teacher, for a hefty fee, in a smaller group, early in the morning or late in the evening, in a magical place called “tuition,” enduring puerile nonsense and incorrigible doodling, fiddling with parroted redundant crap, and relishing the occasional unauthorized breather while thrashing rapscallions black and blue - are perhaps the most deprived and exploited friends of society. And yes, we desperately need this break.

Whatever. Today is the first Sunday of my already-curtailed three-week summer vacation. Technically, I got it a day early - though let’s not pretend it’s a royal gift. Yesterday, I spent until afternoon “cleaning and organizing” our room with my wife - by which I mean shifting clutter from one corner to another while pretending it’s progress. My mother chipped in too - actually, she handled the dirtiest parts. But since she doesn’t appear in any of my hashtagged status updates, I guess she doesn’t exist.

We had a late dinner. And then, as if by divine sarcasm, the rains arrived. The weather decided to play tricks on us. After blazing us for weeks in that tailor-made academic microwave called “school”, it now generously offers rain - not to comfort, but to mock our tragically underdeveloped sense of “doing the right thing at the right time.”

Hopefully, this weather doesn't keep up throughout the break, only to dry out precisely when school reopens - so it can resume roasting our already-roasted school routine. No pun intended. Okay, maybe a little.

For lesser good, my tuition got cancelled yesterday. No one gave me a buzz. No messages, no calls - nothing. Just the unspoken gospel: “Sir will understand.” And of course, I did. I always do. Except Manisha. Ah yes, the responsible student. She messaged to say she couldn’t come - because obviously, rain is a valid reason to abandon all intellectual pursuit. Still, she gets points for the rare and dying art of informing the teacher.

Meanwhile, the electricity decided to stage its own rebellion. Not gone entirely, no. Just enough voltage to keep the LED lights dimly glowing like haunted fireflies, but not enough to run a single fan. I mean, how am I supposed to tutor in a sauna?

Barely a few minutes past the scheduled time, I was already imagining every tuition student turning into vapor. The cats had stopped meowing, the dogs had gone mute - nature itself had hit the snooze button. And then - like a scene from a low-budget superhero movie - she came. Manisha, my responsible student. Soaked, out of breath, and holding the torch of academic discipline. Fantastic.

And today is the first Sunday I have. But I hate Sundays. Not just because my father passed away on one, or because Sundays are historically cursed for India's chances in tournament finals - though both are valid reasons - but mostly because of the day that follows: Monday. Saturday, on the other hand, is my undisputed favorite.

There's one more reason I can't mention - strictly out of fear of my wife. And that, frankly, is dangerous enough to leave unsaid.

Today is no exception. And yet, somehow, it becomes one. My mother-in-law got injured, and we had to rush to see her. Then, in the sacred tradition of crisis management, we bought some chicken, ate it ceremoniously with misti doi, took a nap (because emotional recovery needs carbs and REM cycles), watched a movie, and finally took her to the hospital.

The rain accompanied us like an overenthusiastic background score - uninvited, persistent, and oddly dramatic.

And there, in the Mothers' Land, the wait began.

We arrived at 6 p.m. It’s now almost 10, and I’m writing (read typing) this with the patience of a monk and the blood pressure of a cola bottle in a microwave.

We had to wait. We waited. And waited. And waited some more. Somewhere in between the waiting cycles, we went to Mio Amore, ate some chicken korma to stop from collapsing, and brought back sweet cakes for my mother-in-law - as if sugar could solve injuries or institutional inefficiency.

Then we resumed waiting. Again.

Kalpana Chatterjee - my mother-in-law, aged 60 - became the only constant in this loop of limbo. Her name got stuck in our minds, on hospital slips, on digital screens that blinked but never changed. We clung to that name like an airport announcement that never gets called.

And then we discovered something. The mortality of humankind is a well-known and recognized fact, yet we keep rediscovering it, going humbled for a brief moment before conveniently forgetting. This was a similar discovery: the uncomfortable realization of our tolerance for malfeasance, our silence in the face of corruption, and our blind eyes to all those little things we assume don’t matter much but actually matter the most.

We discovered the compounder running a premium fast-track service - quietly letting people skip the registered queue and waltz into the doctor’s cabin, all for a modest under-the-table consultation fee.

But Kalpana Chatterjee - the patient in the queue, serial number 63 - remained stuck. When we arrived in the hospital, the counter showed 27 had gone into the doctor’s cabin. Nearly two hours later, the number hadn’t budged an inch. It was dead cold, frozen in time, mocking us with its stubborn stillness. I searched in vain for number 28, or any of the other patients who should have come and gone before my mother-in-law’s turn. They were nowhere to be found - lost somewhere in the abyss between hope and inefficiency.

And just when the waiting threatened to become a permanent lifestyle - finally, the turn came. As the nurse called out, I hit the keypad to write. And I realized, to my dismay, that we were the last ones there. Glancing at the register, I saw around 30 more patients listed after my mother-in-law. But where was everyone? Had they vanished into thin air, or quietly paid extra to jump ahead of their official place in the queue?

I shouldn’t blame those “moral and responsible citizens,” nor should I blame the doctor or his compounder. None are corrupt. It is I who am corrupt. And the corruption lies in my halfhearted attempt to maintain unquestioned conformity to our societal values. I should respect the system. I should be ready to pay a little extra to get promoted in the queue, get home early, have a quick dinner, and rush to the TV news to complain that the country is in chaos, that everything is messed up and beyond repair.

And by God’s grace—and after spending a small fortune because an elderly woman just had to lift a heavy bucket and injure herself—we finally returned home. The clock struck 11, mocking us with each tick, as if timing the chaos. We dragged ourselves in, soaked, exhausted, broke, and emotionally overcooked. Good night. May tomorrow come with fewer buckets and better decisions.

Thursday, 28 November 2024

২৮শে নভেম্বর, ২০২৪

বুফো মেলানোস্টিকটাস

রোজ সন্ধ্যায় ভিক্টোরিয়ায় ফর্সা মার্বেলের গায়ে রংবেরঙয়ের লাইট মেরে কলকাতার সেকাল-একালের ব্রিফ ফিরিস্তির উপর হিন্দিভাষী এক বঙ্গালী বাবুর গলায় রেকর্ড করা লাইট এন্ড সাউন্ডের একটা শো দেখানো হয়। বাম্পার বটে, মানতে হবে। সেটা দেখেই ফিরছিলাম। ট্যাক্সিতে করে (নিম্ন মধ্যবিত্তের স্ট্যাটাস ফ্লেক্সিং)। সঙ্গে ছিল স্ত্রী আর মাসতুতো দাদা-বউদি-ভাইজি। গরমের ছুটিতে মামার বাড়ি গিয়েছিলাম। সেই উপলক্ষেই ঘোরাঘুরি। ওদের স্ট্যাটাস কিন্তু উচ্চ মধ্যবিত্ত। কথাবার্তাও সেরকম। সস্ত্রীক চুপটি মেরেই ছিলাম, অবশিষ্ট দম্পতির মধ্যে কথা হচ্ছিল বুফে নিয়ে। কলকাতায় হালে একটা নতুন চল শুরু হয়েছে - বুফে। প্রচলিত থেকে নামীদামী সবরকমের রেস্টুরেন্টেই এখন চালু হয়েছে। ২৪ ঘণ্টায় আনলিমিটেড বুফে - মাত্র ৯৯৯ টাকায়। নানান স্বাদের নানান রাজ্যের নানান জাতের (আপার কাস্ট মেইনলি) (তবে একটা মাত্র ক্লাসেরই) খাবার বাটি-গামলা-কড়াইয়ে সাজানো থাকবে, আপনি হাতে প্লেট তুলে নেবেন আর নিজের ইচ্ছে মতো বাটি-গামলা-কড়াইয়ের সামনে গিয়ে যত খুশি পছন্দের খাবারা তুলে নেবেন। অবশ্যই বসার জায়গা থাকবে। আর যদি আরও দরকার পড়ে, তাহলে কষ্ট করে উঠে আবার বাটি-গামলা-কড়াইয়ের সামনে হাজির হবেন। চিন্তা নেই কেউই হ্যাংলা ভাববে না। ওখানে উপস্থিত সকলেই হ্যাংলা। হা-ভাতে। যেন নুভা-রিচদের লঙ্গরখানা।

আমাদেরকেও নেমন্তন্ন করা হল। অমুক জায়গায় (সত্যি একটা জায়গার নামও মনে নেই) মাত্র ৪৯৯ টাকায় বারো রকমের মাছের আইটেম। তমুক জায়গায় আইসক্রিম স্পেশাল। উইকেন্ডে ভালোই কাটে নাগরিক জীবন।

আজ স্ত্রীর বন্ধুর দাদার বিয়ের বৌভাতে (রিসেপসন বুঝলেন, রিসেপসন) খেতে এসে আমার সেই বুফের কথাই মনে পড়ে গেল। কারন এখন কড়া কম্পিটিশন - সিট দখলের লড়াই। স্ত্রীর হাত ধরে গভীরে ঢুকে গেছি, কিন্তু যাকেই জিজ্ঞেস করি উত্তর আসে, "অধিকৃত!" তাই বলাবলি করছিলাম বুফে সিস্টেম হলে ভালোই হতো।

শহর মফঃস্বলের বাঙালি বিয়েতে উপর তলার পর থেকে নীচে কোথাওই বুফের তেমন প্রচলন হয়নি। তবে ইভল্যুশনের পথে আছে। বুফের আদলে স্টল বসে। কফি, জিলিপি থেকে শুরু করে কাবাব, পকোড়ার স্ন্যাক্স সাজিয়ে ঘুমটি কাস্টমার টানে। পেট ঠুসে পোলাও বিরিয়ানি চিকেন মটন গেলার আগের বাম্পার এগুলো। মেয়ের বাপের (ছেলের বাপের খরচ তো মেয়ের বাপই দেয়) যাতে খরচ বাঁচে। আমরাও অলরেডি সাটিয়ে দিয়েছি। চিকেন পকোড়া। তবে লম্বা লাইন ছিল। স্বাভাবিক। শহর-মফঃস্বলের সাধারণের কাছে এগুলোই স্পেশাল। কলকাতার মতো টাকা ঢেলে আমাদের বুফে জোটে না। তবে আত্মীয় বন্ধুর বিয়েতে গিফটের খরচ করে সেজেগুজে বসে খাওয়ার ব্যবস্থাটা হয়ে যায়। সঙ্গে ফাও এই স্টল নামের মিনি বুফে। বেশি খেলে কিন্তু আসল পাতে মার পড়ে যাবে। তাছাড়া বেশি জুটবেও না। সবাই চায় চিকেন কাবাবে দাঁত বসাতে। তাই সংগ্রাম করতে হয়। লাইনে বচসা হাতাহাতিও লেগে যেতে পারে। ঠিক যেন শহুরে লঙ্গরখানা।

Saturday, 25 May 2024

২৫শে মে ২০২৪, শনিবার, তৃতীয় প্রহর

পিঙ্ক ট্যাক্স বা গোলাপি করের ব্যাপারে প্রথম জানলাম। হাইদ্রাবাদের নালসার জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সহস্ত্রাংশু পাণ্ডের লেখা When pink is a taxing color প্রবন্ধটি গোলাপি করের প্রসঙ্গে লেখা। বাজারে বিক্রি হওয়া বেশ কিছু পণ্যদ্রব্য - বিশেষ করে যেগুলি নারীদের উপযোগী - লিঙ্গভেদে ভিন্ন মূল্যের হয়ে থাকে এবং প্রায় প্রত্যেক ক্ষেত্রেই নারীদের জন্য নির্ধারিত পণ্যদ্রব্যগুলিতে অধিকতর মূল্য ধার্য হয়। একই দ্রব্যের জন্য নারীদের এই অতিরিক্ত অর্থ ব্যয়কেই গোলাপি কর বা পিঙ্ক ট্যাক্স বলা হচ্ছে। ১৯৯৪ সালে প্রথম এই শব্দ জোড়াটি ব্যবহার হলেও, ২০১৫ সালে নিউইয়র্কের এক সরকারী সংস্থার বাণিজ্যিক সমীক্ষায় 'পিঙ্ক ট্যাক্সের' আলোচনার বিস্তারিত উল্লেখ পাওয়া যায়। সহস্ত্রাংশু পাণ্ডের প্রবন্ধটিতে আলোচিত দুটি বিশেষ বিষয়ে আমার আগ্রহ জন্মায় - একটি হল পিঙ্ক ট্যাক্স সংশ্লিষ্ট বিষয় এবং পিঙ্ক ট্যাক্সের সূত্র ধরেই অন্য আরেকটি সাধারণ বিষয়।

সহস্ত্রাংশু পাণ্ডের মতে, পাশ্চাত্য নির্ধারিত পিঙ্ক ট্যাক্সের সংজ্ঞায় যথেষ্ট ত্রুটি আছে। সংখ্যার বিচারে মূলত দুইটি। প্রথমটি হল, পিঙ্ক ট্যাক্সের আলোচনায় ট্রান্সজেন্ডার সহ অন্যান্য এলজিবিটিকিউ-য়ের অন্তর্ভুক্ত সম্প্রদায়গুলিকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করা হয়েছে। সে সকল সম্প্রদায়ের মানুষেরা যে এই বৈষম্যের শিকার হতে পারেন (এবং অবশ্যই হন) তা ধর্তব্যের মধ্যেই আনা হয়নি। দ্বিতীয়টি হল, পিঙ্ক ট্যাক্সের পরিসর কেবল দৈনন্দিন ব্যবহার্য কয়েকটি জিনিসপত্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। সমাজের অনেক ক্ষেত্রেই তার ব্যাপক এবং গভীর কিন্তু আপাত অদৃশ্য দৃষ্টান্তের সন্ধান পায়, যার দায়ভার কেবল এবং কেবলমাত্র নারীদেরই বহন করতে হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি নারীদের ঘরের বাইরে নিজস্ব সুরক্ষার জন্য প্রচলিত বিবিধ সরঞ্জাম (যেমন - পেপার স্প্রে, স্টান গান ইত্যাদি) কেনার উল্লেখ করেছেন - পুরুষদের যেগুলি কখনই ব্যবহার করতে হয় না।

আরেকটি কৌতূহলোদ্দীপক বিষয়টি হল, সাধারণ ভারতবাসীর অপরাপর একটি উল্লেখযোগ্য ভ্রান্ত ধারণা। যে নয়া যাবতীয় কিছুর উৎপত্তি সেই পাশ্চাত্যেই। পিঙ্ক ট্যাক্সের ধারণাটিও ব্যতিক্রম নয়। কিন্তু সেটি সঠিক নয়। অভিন্ন নামটির প্রচলন ভারতবর্ষে হয়নি ঠিকই, কিন্তু ভারতবর্ষে অনেক আগে থেকেই পিঙ্ক ট্যাক্স প্রচলিত ছিল এবং বলাই বাহুল্য, এখনও আছে। উনিশ শতকের শুরুতে ট্রাভাঙ্কর (কোচিন) রাজ্যে ধার্য মুল্লাকরম বা স্তন কর - যা নিচু শ্রেণীর (নাদের, এজাভা ইত্যাদি) অস্পৃশ্য মহিলাদের উপর লাগু হতো এবং যার প্রবিধানে স্তন ঢেকে রাখার জন্য তাদের মাথাপিছু কর দিতে হতো - ছিল এক শোষণমূলক অমানবিক পিঙ্ক ট্যাক্স। পণ প্রথা হল আরেকটি বিশেষ ধরনের পিঙ্ক ট্যাক্স। চিরন্তন এই প্রথার প্রচলন বর্তমান (এমনকি শিক্ষিত ও বিশেষাধিকারপ্রাপ্ত) সমাজে বেড়েছে বই কমেনি।

স্পষ্টতই, পিঙ্ক ট্যাক্স কেবল আর্থিক বৈষম্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটির প্রভাব অর্থনৈতিক পরিসীমা ছাড়িয়ে সামাজিক বৈষম্যের বলয়ে প্রবেশ করেছে। সেখানে পীড়িতদের সামাজিক পরিচয় এবং ব্যক্তিস্বাধীনতা অস্তিত্ব সংকটের সম্মুখীন। এই বৈষম্য সমূলে নির্মূল না করলে, নারীত্ব, যা নারীর ভূষণের সাথে তুলনীয়, অযাচিত কালিমায় পর্যবসিত হবে।

Wednesday, 22 May 2024

২২শে মে ২০২৪, বুধবার, প্রথম প্রহর

দ্য টেলিগ্রাফে গত শনিবারের প্রবন্ধে (Nehru's Patel) ঐতিহাসিক রামচন্দ্র গুহ কিভাবে পূর্বেকার দুই কমরেড ও সহকর্মী - জওহরলাল নেহরু এবং সর্দার বল্লভভাই পটেল - বর্তমান কালে দুই প্রতিপক্ষ ও বিরোধী হিসেবে জনসমক্ষে প্রদর্শিত হচ্ছেন, তার সংক্ষিপ্ত কিন্তু যথার্থ কারণ ব্যাখ্যা করেছেন। কেবল নেহরুই নন, সমগ্র কংগ্রেস পার্টি থেকে পটেলকে বিচ্ছিন্ন করে, তাঁকে নরেন্দ্র মোদীর তথা বিজেপির আদর্শগত নতুন আইকন হিসেবে বারংবার প্রচার করার সংকীর্ণ দলীয় রাজনীতির পেছনে প্রাথমিকভাবে ও প্রধানত দায়ী হচ্ছে জওহরলাল নেহরুর খোদ নিজের পরিবার - গান্ধী পরিবার। দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর অকালমৃত্যুর (১৯৬৬) পর কংগ্রেস পার্টি নেহরুর একমাত্র সন্তান ইন্দিরা গান্ধীকে শাস্ত্রীর উত্তরসূরি হিসেবে নির্বাচন করে। ঘটনার সূত্রপাত হয় সেখানেই। ইন্দিরাকে নিয়ন্ত্রণে রাখতে পারবে ভেবেই কংগ্রেসের প্রধানরা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু হিতে বিপরীত হয়। প্রশাসনিক ও রাজনৈতিক সমস্ত ক্ষমতা কুক্ষিগত করে ইন্দিরা গান্ধী সরকারের সাথে সাথে কংগ্রেস পার্টিরও সর্বেসর্বা হয়ে ওঠেন এবং পার্টিকে একটা 'পারিবারিক ফার্মে' পরিনত করেন। শুরু হয় তাঁর পিতৃপ্রচার। ছোট বড় যাবতীয় সরকারী প্রতিষ্ঠানের সঙ্গে বাবার নাম জুড়ে দিতে শুরু করেন। তিনি যে পটেলের অবদানের ব্যাপারে ওয়াকিবহাল ছিলেন না, তা নয় - জাতীয় পুলিশ একাডেমী পটেলের নামে প্রতিষ্ঠা করা হয় - কিন্তু তাঁর সরকারের সিংহভাগ প্রচারে ঠাই পান একমাত্র নেহরু। মায়ের (মৃত্যুর) পর বড় ছেলে রাজীব সে কাজে সিদ্ধহস্ত হন। মা ছেলে মিলে কংগ্রেস পার্টির ইতিহাসকে কেবলমাত্র একটি পরিবারের ইতিহাসে পর্যবসিত করেন। অব্যবস্থা চরমে ওঠে যখন রাজীব গান্ধীর স্ত্রী সোনিয়া কংগ্রেসের সভাপতি (১৯৯৮) হন। তাঁর বিবেচনায় কংগ্রেসের ইতিহাসে পটেলের কোন স্থান ছিল না। ছিল না মৌলানা আজাদ, সরোজিনী নাইডু বা কে কামরাজের কোন ভূমিকা। মাঝে মধ্যে মহাত্মা গান্ধীর নাম উল্লেখ হতো বইকি, কিন্তু প্রায় বাকি প্রচারটার পুরোটাই ছিল একটি মাত্র পরিবারের। এমনকি নেহরু বা ইন্দিরাকে ছাপিয়ে রাজীব গান্ধী কংগ্রেস তথা তৎকালীন সরকারের মুখ হয়ে দাঁড়িয়েছিলেন। ২০০৪ থেকে ২০১৪-র মাঝে (কংগ্রেসের নেতৃত্বে ইউপিএর শাসনে) প্রচুর সরকারী প্রকল্প রাজীব গান্ধীর নামে রাখা হয়। তাঁর জন্ম ও মৃত্যুবার্ষিকীতে অবিবেচকের মতো সরকারী অর্থ ব্যয় করা হয়।

সুযোগের সদ্ব্যবহার করতে এগিয়ে আসেন নরেন্দ্র মোদী এবং পরবর্তীকালে তাঁর নেতৃত্বে বিজেপি। যদিও তিনি আগাগোড়া থেকে আরএসএসের কিংবদন্তী কে বি হেডগেওয়ার এবং এম এস গোলওয়ালকরের আদর্শে নিজেকে গড়ে তুলেছিলেন। কর্মজীবনের অনেক পরে তিনি পটেলকে স্তুতি গাইতে শুরু করেন। ২০১২ সালে প্রধানমন্ত্রীর দৌড়ে অংশগ্রহণ কালে নরেন্দ্র মোদীর পটেলভক্তি উচ্ছ্বসিত বেগ পায়। মোদীর সাথে সাথে বিজেপি পার্টিও পটেলের গুণকীর্তনে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। তার মহত্তম পরিণতি হিসেবে আমরা দেখতে পাই পটেলের স্মৃতিসৌধ স্ট্যাচু অফ ইউনিটি।

রামচন্দ্র গুহ লিখছেন, "কংগ্রেসের ইতিহাসকে কেবলমাত্র একটি পরিবারের ইতিহাসে রূপান্তরিত করার সোনিয়া গান্ধীর প্রচেষ্টাকে সর্দার পটেল হয়তো একান্ত কৌতুকের চোখেই দেখতেন; কিন্তু তাঁর মৃত্যুর পর, তাঁর নাম ও অবদানের অনিষ্টকর অপব্যবহার করে বিজেপি পার্টির দেশগঠনের নেপথ্যে ক্রিয়াশীল এক নিরন্তর যুগলবন্দীকে ভাঙার অপচেষ্টা দেখে ক্রোধ সংবরণ করতে পারতেন না।"

স্বাধীনতা পরবর্তী দেশগঠন কালে সর্দার বল্লভভাই পটেল এবং জওহরলাল নেহরুর অনবদ্য জুড়ি কেবল আধুনিক ভারতবর্ষের ইতিহাসেই নয়, বিশ্বের ইতিহাসেও বিরল। তাঁদের জুড়ি কেবল আদর্শগত উৎকৃষ্টতার পরিচায়কই ছিল না, দেশের জন্য অত্যাবশ্যকও ছিল।

Tuesday, 21 May 2024

২১ শে মে ২০২৪, মঙ্গলবার, তৃতীয় প্রহর

প্রায় দেড় বছর পর এখানে লিখতে এলাম। সময়ের ব্যবধানটুকু সামান্য হলেও, এরই মাঝে অনেক কিছু কাটিয়ে এসেছি। অনেক কিছু পাল্টে এসেছি। কিছু খুইয়েছি, প্রচুর পেয়েছি। দুই মাস ঘরছাড়া থেকেছি। আবার গত মাস দুয়েক থেকে নতুন বউয়ের সাথে ঘর সংসার করছি। পিত্ত (পড়ে?) গেছে গত বছর এপ্রিলে, সঙ্গে ফাউ গেছে দেড় সের শরীরের মাস সহ লক্ষাধিক টাকা। এখন সুস্থ, সুখ-সংসারের মায়ায় মন বেঁধে লিখতে (টাইপ করতে) বসেছি। গরমের ছুটি শুরু হয়ে গেছে। নতুন বছর, গরমের ছুটি বা পুজোর ছুটি এলে মনস্থির করি নতুন কিছু করার। এবারও কোনো ব্যতিক্রম হচ্ছে না। রাজমোহন গান্ধীর দক্ষিণ ভারতের ইতিহাসের ওপর লেখা 'মডার্ন সাউথ ইন্ডিয়া' বইটা পড়া শুরু করেছি। ফরাসির তালিম তো চলছেই। তার সাথে ভাবলাম নিয়মিত ব্লগ লেখাটা শুরু করি। একটা নতুন পাঠিকা জুটেছে। সেই প্রধান অনুপ্রেরণা। কিন্তু কি লিখি? সাহিত্য আমার কম্ম নয়। বুদ্ধিজীবী টাইপ লেখার ক্ষমতা আমার নেই। কাকের মতো এখানে সেখানে এই সেই খুঁটে চেটে পেট চালায়। (মন্ত্র সাধনার মতো মেধা সাধনা বলে কি কিছু হয়?) তাই ঠিক করেছি, আপাতত, রোজকার পড়াশোনায় যা কিছু সম্পর্কে ওয়াকিবহাল হচ্ছি তাই কমবেশি কম্বিনেশনে ডিজিবদ্ধ (ডিজিট্যালি লিপিবদ্ধ, আই-টি সমাস) করবো। নিজের রোজনামচা ঘেঁষা অহরহ পঠনপাঠন মার্কা কিছু একটার হর দিনের সংকলন। দেখা যাক, কয়দিন চলে। 

Tuesday, 13 December 2022

১২ই ডিসেম্বর ২০২২, সোমবার

বোম্বাই থেকে প্রকাশিত প্রতিষ্ঠানবিরোধী সংবাদপত্র 'দ্য বোম্বাই ক্রনিক্যালের' সম্পাদক বেঞ্জামিন গাই হরনিম্যানকে ১৯১৯ সালের জুলাই মাসে সরকারি নির্দেশে এবং বোম্বাইয়ের গভর্নরের বিশেষ উদ্যোগে ভারতবর্ষ থেকে নির্বাসিত করা হয়। অভিযোগের তালিকা ছিল দীর্ঘ - সরকারবিরোধী কার্যকলাপ, সরকারের অবমাননা ও বিদ্বেষ প্রচার, নিষিদ্ধ ইস্তেহার প্রচারে সমর্থন, জাতীয়তাবাদী কার্যকলাপে যোগদান ইত্যাদি। 'ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট ১৯১৫'-য়ের ভিত্তিতে তাঁর নির্বাসনের ব্যবস্থা হয়। প্রকৃতপক্ষে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের (১৩ই এপ্রিল, ১৯১৯) প্রতিবাদ আন্দোলনে প্রত্যক্ষ অংশগ্রহণ এবং কুখ্যাত 'রাওলাট অ্যাক্ট'কে 'ব্ল্যাক বিল' বলে প্রচারের কারণে আগাগোড়া থেকেই সরকারের বিরাগভাজন হরনিম্যানের প্রতি সরকারের ধৈর্যের শেষ বাঁধটি ভেঙে যায়। তাঁর ইচ্ছার বিরুদ্ধে গিয়ে প্রায় জোর করে তাঁকে ইংল্যান্ডগামী জাহাজে তুলে দেওয়া হয়।

দীর্ঘ ছয় বছরেরও বেশি সময় ইংল্যান্ডে কাটানোর পর ১৯২৬ সালের জানুয়ারি মাস নাগাদ তিনি পুনরায় ভারতে ফিরে আসেন। কিন্তু মাঝের এই নির্বাসনকাল তাঁর কাছে নিছক বৈচিত্র্যহীন ছিল না। হেন কোনো সরকারি কিংবা বেসরকারি দপ্তর নেই যেখানে তিনি ভারতে ফেরার নিবেদন পেশ করেননি। ইন্ডিয়া অফিসে বারংবার গিয়েছেন পাসপোর্টের দরখাস্ত নিয়ে। রাজনৈতিক-অরাজনৈতিক যাবতীয় সভা-সমিতি থেকে শুরু করে বন্ধুস্থানীয় লেবার এম পিদের মধ্যস্থতায় ব্রিটিশ পার্লামেন্ট পর্যন্ত তাঁর নির্বাসন রদের ব্যাপারে চর্চা হয়েছে। কিন্তু প্রতিবারই ব্যর্থতা ও হতাশার সম্মুখীন হতে হয়েছে হরনিম্যানকে। এদিকে ভারতবর্ষেও জাতীয়তাবাদী নেতারা তাঁকে দেশে ফিরিয়ে আনার জন্য যথেষ্ট উঠেপড়ে লাগেন। উদ্যোগের পুরোভাগে ছিলেন স্বয়ং গান্ধীজি। ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে হরনিম্যানের অবদানের কথা স্মরণ করে এবং তাঁর বেআইনি নির্বাসনের প্রতিবাদ জানিয়ে ইয়ং ইন্ডিয়াতে গান্ধীজি নিয়মিত নিবন্ধ লিখতেন। (যদিও জনৈক বন্ধুকে লেখা এক ব্যক্তিগত চিঠিতে গান্ধীজির বিরুদ্ধে তাঁকে ভারতে ফিরিয়ে আনার জন্য 'যথেষ্ট চেষ্টা না করার' অভিযোগ আনেন তিনি; পরে চিঠিটি প্রকাশ্য হলে গান্ধীজির কাছে ক্ষমাও চেয়ে নেন) এমনকি হরনিম্যানকে দেশে ফিরিয়ে আনার আবেদনে বোম্বাই বিধানপরিষদে আর্জি পেশ করেন কংগ্রেস নেতা ও বিখ্যাত আইনজীবী কে এফ নরিম্যান। আবেদনের পক্ষে-বিপক্ষে ভোটপ্রদানের আয়োজনও করা হয়। বলাই বাহুল্য, সেটিও ব্যর্থ হয়।

ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট বাতিল হয়ে যাওয়া সত্বেও যখন তাঁকে ইংল্যান্ডে আটক করে রাখা হয় তখনই হরনিম্যান বুঝে যান যে সোজা পথে তিনি কোনো দিনই ভারতে ফিরে যেতে পারবেন না। আইনের মুখাপেক্ষী হয়ে থাকলে নাছোড়বান্দা ভারত সরকারকে ন্যুব্জ করা অসম্ভব হবে। তাই তিনি আইনের ফাঁকফোকর খুঁজতে সচেষ্ট হলেন। মোক্ষম পেয়েও গেলেন।

ভারতে যাওয়ার জন্য পাসপোর্ট তিনি পাবেন না, কিন্তু অন্য দেশে (খাস করে ইউরোপীয় দেশগুলিতে) যাওয়ার জন্য তো পেতে পারেন। তাই অসুস্থতার কারণ দেখিয়ে ফ্রান্স কিংবা ইতালিতে ছুটি কাটানোর উদ্দেশ্যে ইন্ডিয়া অফিসে পাসপোর্টের আবেদনপত্র জমা করলেন ভারতে ফিরতে মরিয়া হরনিম্যান। সৌভাগ্যক্রমে এই একটিবার ব্রিটিশ সরকার তাঁর প্রতি সদয় হন এবং দুর্ভাগ্যক্রমে (ব্রিটিশ সরকারের) এই একটিবারের সুযোগটির ষোলোআনা সদ্ব্যবহার করে ফেলেন তিনি। আগে থেকেই পরিকল্পনার ছক কষে ফেলেছিলেন হরনিম্যান। প্রথমে তিনি পৌঁছন ফ্রান্স। সেখান থেকে জাহাজে করে সোজা পাড়ি দেন ব্রিটিশ সিলনের (সিংহল) উদ্দেশ্যে। তাঁর ফন্দিটি ছিল ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টকে ফাঁকি দেওয়ার। ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট অনুসারে সমুদ্রপথে কিংবা আফগানিস্তান হয়ে স্থলপথে ভারতে প্রবেশকারী যেকোনো ব্যক্তিকে ভারত সরকার অবিলম্বে ভারত থেকে নিষ্কাশিত করতে পারে। কিন্তু খোদ অন্য ব্রিটিশ উপনিবেশ থেকে ভারতে অনুপ্রবেশকারী ব্যক্তির ক্ষেত্রে কি প্রকার পদক্ষেপ নেওয়া হবে তার কোনো উল্লেখ আইনটিতে ছিল না। হরনিম্যান তারই সুযোগ নিলেন। সিলনে পৌঁছনর অব্যবহিত পর পক প্রণালী অতিক্রম করে ভারতের মূল ভূখণ্ডস্থিত ছোট বন্দর শহর রামেশ্বরমে আসেন। সেখান থেকে যান মাদ্রাজ এবং মাদ্রাজ থেকে ট্রেন মারফৎ বোম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন।

____________________

হরনিম্যান ফ্রান্সে পৌঁছলে ইন্ডিয়া অফিসের আধিকারিকদের আশঙ্কা হয় যে তিনি সেখান থেকে ফরাসি পাসপোর্ট ব্যবহার করে উপমহাদেশের ফরাসি উপনিবেশ পন্ডিচেরিতে (কিংবা চন্দননগরে) চলে যেতে পারেন। যদিও সেটি তিনি করেননি।

হরনিম্যানের ভারত প্রত্যাবর্তনের খবর তৎকালীন ভাইসরয়ের কাছে আসামাত্রই তিনি যারপরনাই ক্ষুব্ধ হন এবং ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টকে অবিলম্বে সংশোধন করার সিদ্ধান্ত নেন। যদিও এটি উপলব্ধি করতে তিনি বেশি সময় নেননি, যে সংশোধিত কোনো আইনই অতীতের নিষ্পন্ন কোনো ঘটনাকে বর্তমানে কার্যকর আইনের পরিসরে কল্পনা করে ভূতাপেক্ষভাবে কাউকেই অভিযুক্ত করতে পারে না।

Thursday, 8 December 2022

৯ই ডিসেম্বর ২০২২, শুক্রবার

ব্রিটিশ সত্যাগ্রহী

১৯১৭ সালের জুন মাস। ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধ চলছে। হোম রুল আন্দোলনের প্রণেতা অ্যানি বেসান্তকে ভারতবর্ষের টালমাটাল রাজনীতি থেকে দূরে রাখতে মাদ্রাজ গভর্নর তাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেন এবং মাদ্রাজ প্রদেশের পাহাড়ি শহর উটাকামুন্ডের (বর্তমানে উটি) একটি পাহাড়ি কুটিরে গৃহবন্দি করে রাখেন। ফলস্বরূপ প্রতিবাদ অনিবার্য। শুধু মাদ্রাজ প্রদেশেই নয়, বাংলা ও বোম্বাই সহ যুক্ত প্রদেশের নানা স্থানে সভা-আলোচনার মাধ্যমে এই বেআইনি গ্রেফতারের কড়া নিন্দা করা হয়। এই কাজে দেশের নানা প্রান্তের জাতীয়তাবাদী সংবাদমাধ্যমগুলোও যোগ দেয়। বোম্বাই থেকে প্রকাশিত 'দ্য বোম্বাই ক্রনিক্যালে'র সম্পাদক ছিলেন বেঞ্জামিন গাই হরনিম্যান। ভারতবাসীর মৌলিক অধিকার ও স্বাধীনতা অর্জনের লড়াইয়ে স্বসমর্পিত বি জি হরনিম্যান এই অন্যায়ের প্রতিবাদে নিজেকে কেবল সম্পাদকীয়তেই সীমাবদ্ধ রাখেননি; প্রত্যক্ষ আন্দোলনে যোগদানের সিদ্ধান্তও নিয়ে বসেন। সেই উদ্দেশ্যে প্রভাবশালী রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হতে শুরু করেন তিনি। সেরকমই দুইজন নেতা - মদন মোহল মালব্য ও মহম্মদ আলি জিন্নার সহযোগিতা প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে ব্যর্থমনোরথ হরনিম্যান অবশেষে কংগ্রেসের প্রবাদপ্রতিম পুরুষ মোতিলাল নেহরুর জ্যেষ্ঠ সন্তান সদ্য ব্যারিস্টারি প্রাপ্ত উদীয়মান নেতা জওহরলাল নেহরুকে চিঠি লেখেন। চিঠিতে অ্যানি বেসান্তকে কারামুক্ত করার পরিকল্পনাস্বরূপ এক আকর্ষণীয় পন্থার অবতারণা করেন তিনি। পন্থাটির বুনিয়াদ হল নিষ্ক্রিয় প্রতিরোধ। সমসাময়িক ভারতের রাজনীতিতে নিষ্ক্রিয় প্রতিরোধের ধারণা অশ্রুতপূর্ব ছিল না। সদ্য দক্ষিণ-আফ্রিকা ফেরত আরেক ব্যারিস্টার মাস দুয়েক আগে বিহারের চম্পারণে কৃষক আন্দোলনের পটভূমিতে উল্লিখিত পন্থাটি পারদর্শিতার সাথে প্রয়োগ করেন এবং দ্রুত সাফল্যও অর্জন করেন। যদিও হরনিম্যান তার পন্থার জন্য কোন আধ্যাত্মিক নাম পছন্দ করেননি (যেমনটি করেছিলেন দক্ষিণ-আফ্রিকা ফেরত ব্যারিস্টারটি), তবুও নিঃসন্দেহে বলা যায় সেটি একপ্রকার সত্যাগ্রহই।

হরনিম্যানকে তাঁর সত্যাগ্রহ বাস্তবায়নের প্রয়োজন পড়েনি। আলোচনা সভা ও সংবাদমাধ্যমগুলির ক্রমবর্ধমান সমালোচনার চাপে অবশেষে অ্যানি বেসান্তকে মুক্তি দেওয়া হয়। অ্যানি বেসান্ত সহজে মুক্তি না পেলে, সম্ভবত, বি জি হরনিম্যানের নেতৃত্বে পরিচালিত সত্যাগ্রহ আন্দোলনের এক অনন্য নিদর্শন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে পরবর্তী গান্ধী-সত্যাগ্রহের সাথে একাসনে স্থান লাভ করতো।

____________________

বি জি হরনিম্যান দক্ষিণ-আফ্রিকা তথা ভারতবর্ষে (চম্পারণে) গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন। তাঁদের বন্ধুস্থানীয় বলা না গেলেও, পত্রমারফৎ তাঁদের নিয়মিত যোগাযোগ ছিল। তাই হরনিম্যানের নিষ্ক্রিয় প্রতিরোধ অবতারণার মননে গান্ধীজির ভূমিকা থাকা মোটেই বিস্ময়কর নয়।