ব্রিটিশ গণিতবিদ স্যর এরিক ক্রিস্টোফার জিম্যানের মনে হল চতুর্মাত্রিক অধিগোলকের অন্তর্গত কোনো প্রকার গিঁটকে খুলে মুক্ত করা অসম্ভব। এখন তার প্রমাণ চাই। তাই স্বীয় সংকল্প (কনজেকচার) প্রমাণে উঠেপড়ে লাগলেন তিনি। কিন্তু সাত-সাতটা বছর ব্যয় করেও কোনো কূলকিনারা করতে পারলেন না। অবশেষে একদিন ঠিক করলেন উল্টোটি প্রমাণের চেষ্টা করে দেখবেন! এবার শুরু হল গিঁট খোলার প্রয়াস।
সাত বছরের প্রচেষ্টা পণ্ডশ্রমে পর্যবসিত হল। জিম্যান নিজেই প্রমাণ করে দেখালেন তাঁর অনুমানটি সঠিক ছিল না। যা অসম্ভব ভেবেছিলেন, তা রীতিমতো সম্ভব।
চতুর্মাত্রিক অধিগোলকের অন্তর্গত কোনো প্রকার গিঁটকে খুলে মুক্ত করা সম্ভব - এটি প্রমাণ করতে স্যর এরিক ক্রিস্টোফার জিম্যান সময় নিয়েছিলেন স্রেফ কয়েক ঘণ্টা।
No comments:
Post a Comment