১৯৮৬ সাল। দক্ষিণ আফ্রিকা। নেলসন ম্যান্ডেলা কেপ টাউনের পলসমুর জেলে বন্দি। পশ্চিমি দুনিয়ার চাপে পড়ে সে সময়ের বর্ণবাদী শেতাঙ্গ সরকার অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী ম্যালকম ফ্রেসারকে ম্যান্ডেলার সাথে দেখা করার অনুমতি দেয়। ফ্রেসার দেখা করতে এলে, ম্যান্ডেলা সবার আগে তাকে যে প্রশ্নটি করেন সেটি হল -- "মিস্টার ফ্রেসার, ডন ব্র্যাডম্যান কি এখনও বেঁচে আছেন?"
____________________
ডন ব্র্যাডম্যান তখনও বেঁচে ছিলেন। ম্যান্ডেলার কারামুক্তির (১৯৯০) পর ফ্রেসার তাকে ব্র্যাডম্যানের সই করা একটি ব্যাট উপহার দেন। চিঠি মারফৎ দুই কিংবদন্তির যোগাযোগ থাকলেও, মুখোমুখি তাদের কোনোদিন দেখা হয়নি।
No comments:
Post a Comment