মাকে নিয়ে মারামারি -
দেশের বর্তমান পরিস্থিতি দেখে একটা ব্যাপারে প্রশ্ন না করে থাকা যাচ্ছে না । ২০১৪-র লোকসভা নির্বাচনের আগে কোথায় ছিল গোমাতার প্রতি এত ভালোবাসা, এত টান ? কোথায় ছিল তার স্বেচ্ছাসেবী সন্তানেরা ?তাই স্বয়ং কবি কাজী নজরুল ইসলাম ফেসবুকে ছাড়লেন -
"মা গো ! আমায় বল্তে পারিস কোথায় ছিলাম আমি -
কোন্ না-জানা দেশ থেকে তোর কোলে এলাম নামি ?"
ব্যাঙ্গ-বিদ্রূপ সর্বস্ব সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়ার জোয়ার লেগে গেল । সঙ্গে সঙ্গে সুভাষ মুখোপাধ্যায় মজা করে টুইট করলেন -
"আমি ভীষণ ভালবাসতাম আমার মা-কে
-কখনও মুখ ফুটে বলি নি ।"
ও তাই নাকি ! এখন বলছি । মায়ের বিপদে সোচ্চার সন্তান ।
রবি ঠাকুর কি বসে বসে খালি রিলেশনশিপ স্ট্যাটাস চেঞ্জ করবেন ! তিনিও দিলেন কয়েক লাইন পোষ্ট করে -
"‘আমি আছি, ভয় কেন, মা, করো !’
তুমি বললে, ‘যাস নে খোকা ওরে,’
আমি বলি, ‘দেখো-নাচুপ করে ।’
ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে,
কী ভয়ানক লড়াই হল মা যে
শুনে তোমার গায়ে দেবে কাঁটা ।
কত লোক যে পালিয়ে গেল ভয়ে,
কত লোকের মাথা পড়ল কাটা ।।
এত লোকের সঙ্গে লড়াই ক'রে,
ভাবছ খোকা গেলই বুঝি মরে ।
আমি তখন রক্ত মেখে ঘেমে
বলছি এসে, ‘লড়াই গেছে থেমে,’
তুমি শুনে পালকি থেকে নেমে
চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে
বলছ, ‘ভাগ্যে খোকা সঙ্গে ছিল’
কী দুর্দশাই হত তা না হলে !’"
- আচ্ছা যদি '১৯-এ ফের সরকার পাল্টায়, তখন ?
- স্বেচ্ছাসৈনিকদের নজরদারি লাটে উঠবে আর কি ।
- তখন গো-মা কোথায় যাবে ?
- চুলোয় ! ঘরের মায়ের কথা মনে পড়বে তখন...
দূরদর্শী অখ্যাত এক কবি সুফিয়া তার পারসোনাল ব্লগে সেই কথা ইয়াদ করে লিখলেন -
"শহর ছেড়ে গ্রাম
গ্রামের শেষে বাড়ি
বাড়ির সামনে পুকুর পাড়ে
মা ঘুমিয়ে আছে মাটির ঘরে
চারটি বছর ধরে।
আমি ঘুমাই দালান কোঠার ঘরে
নরম বিছানার পরে ।"
কিন্তু ফাইনাল হিটটা আসে পীতাম্বর দাসের থেকে (মতান্তরে মুকুন্দ দাস) । তিনি ১৮ বছরের একটি ছেলের লাইভ ভিডিও আপলোড করেন । ছেলেটি সেই দিনটির কথা অ্যান্টিসিপেট করে গাইছে -
"একবার বিদায় দে মা ঘুরে আসি..."
No comments:
Post a Comment